০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দুবাইয়ে উইলিয়ামসন ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

শুরুটা মোটেও ভালো ছিল না নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনের। মুখোমুখি প্রথম ১২ বলে মাত্র ৬ রান করতে পেরেছিলেন তিনি। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। অধিনায়কের ব্যাটেই বড় সংগ্রহের পথে কিউইরা।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৫৭ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৪০ রান। যার মূল কৃতিত্ব অধিনায়ক উইলিয়ামসনের।

ইনিংসের মাঝপথ পেরিয়ে যাওয়ার পরই যেন সম্বিৎ ফিরেছে উইলিয়ামসনের। মিচেল স্টার্কের করা ১১তম ওভারে পরপর তিন চারের মারে তুলে নেন ১৯ রান। অ্যাডাম জাম্পার করা পরের ওভারে মার্টিন গাপটিল আউট হন ৩৫ বলে মাত্র ২৫ রান করে।

তবে পথ হারাননি উইলিয়ামসন। গ্লেন ম্যাক্সওয়েলের করা ১৩তম ওভারে ব্যাক টু ব্যাক ছক্কার মারে তুলে নেন ১৬ রান। সেই ওভারে ডিপ মিড উইকেট দিয়ে হাঁকানো দ্বিতীয় ছক্কায় মাত্র ৩২ বলে ফিফটি পূরণ হয় কিউই অধিনায়কের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ১৪তম ফিফটি। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ৩২ বলের ফিফটিই দ্রুততম। এর আগে বিশ্বকাপ ফাইনালে আর কেউ এর চেয়ে দ্রুত পঞ্চাশ করতে পারেননি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুবাইয়ে উইলিয়ামসন ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১