বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে অজিদের প্রয়োজন ১৭৩ রান। ওয়ানডেতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টিতে সেরা হতে মরিয়া। অন্যদিকে আইসিসি ইভেন্টে শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা নিউজিল্যান্ড নিজেদের প্রথম শিরোপা জিততে চায়।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২।

























