০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আবদুল গাফফার চৌধুরীর সুস্থতা কামনা ড. কাজী এরতেজা হাসানের

প্রথিতযশা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর সুস্থতা কামনা করেছেন দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি। এই বিষয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন এই শিল্পোদ্যোক্তা।

ড. কাজী এরতেজা হাসানের পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হল:

আবদুল গাফফার চৌধুরী ভাই একজন প্রথিতযশা সাংবাদিক ও কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের অবিস্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে যার কর্মময় জীবনের ছোঁয়া লেগে আছে। এবারের যুক্তরাজ্য সফরের সময় মহান এই বর্ষীয়ান সাংবাদিককে দেখতে লন্ডনে তার বাসায় গিয়েছিলাম। তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন। এরমধ্যে আমার সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে স্মৃতিকথা থেকে শুরু করে আমাদের দুই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রদ্ধেয় ছোট আপা শেখ রেহনার সাথেও স্মৃতির ঝাঁপি খুলেছিলেন। অনেক ঐতিহাসিক বিষয় নিয়েও কথা বলেছেন খুব আন্তরিকভাবে। কথা বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে।
তাঁর সান্নিধ্যে কাটানো এই সময়ের কথোপকথন নিয়ে পরবর্তীতে একটি লেখা লিখবো বলে স্থির করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ামনোবাক্যে আবদুল গাফফার চৌধুরী ভাইয়ের সুস্থতা কামনা করছি। আপনি তারাতারি সুস্থ হয়ে উঠুন, আমিন।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

আবদুল গাফফার চৌধুরীর সুস্থতা কামনা ড. কাজী এরতেজা হাসানের

প্রকাশিত : ০৩:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১