০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ–ভারত

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে আজ। এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

সব মিলিয়ে এ সময়ে হবে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে ১৪টি দেশে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

সৌরভ গাঙ্গুলি ও রিকি স্কেরিটের সঙ্গে মার্টিন স্নেডেনের নেতৃত্বে একটা উপকমিটি প্রতিদ্বন্দ্বীতামূলক আয়োজক নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়েছে স্বাগতিক দেশগুলো। আইসিসির ব্যবস্থাপনায় আগ্রহী দেশগুলোর ব্যাপারে যাচাই-বাছাই করে দেখার পর নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ–ভারত

প্রকাশিত : ০৬:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১