০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফাইনালে ইনকিলাব ও চ্যানেল আই

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব ও চ্যানেল আই। পল্টন ময়দান মাঠ কিছুক্ষণ পর ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। আজ একই দিন অনুষ্ঠিত দুই সেমিফাইনালে দৈনিক ইনকিলাব দ্য ডেইলি স্টারকে ও চ্যানেল আই আরটিভিকে হারিয়েছে।

দিনের প্রথম সেমিফাইনালে দৈনিক ইনকিলাব টসে জিতে ফিল্ডিং বেছে নেয়। দ্য ডেইলি স্টার প্রথম দুই ওভারে দুর্দান্ত সূচনা করে। তবে এরপরই ছন্দপতন। পরের দুই ওভারের মধ্যে ডেইলি স্টার অলআউট হয়ে যায়। সিক্স এ সাইড ম্যাচে ইনকিলাব ৬২ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে পৌছে যায়। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।

প্রথম সেমিফাইনালের পরপরই ফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যানেল আই প্রথমে ব্যাট করে ৮২ রান সংগ্রহ করে। গত আসরের রানার্স আপ আরটিভি নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ৮৩ রানের লক্ষ্যে ছুটছিল। শেষ ওভারে আরটিভির প্রয়োজন ছিল ২১ রান। আরটিভি ১১ রান সংগ্রহ করলে চ্যানেল আই ফাইনালে উঠে যায়। অল রাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল আইয়ের রাহুল রায়।

সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ জয়ীদের পুরস্কার প্রদান করেন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন সহ ডিআরইউ’র বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ফাইনালে ইনকিলাব ও চ্যানেল আই

প্রকাশিত : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১