১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে আমাদেরও অনেক সমর্থক আছে: বাবর আজম

২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে এলো সফরকারীরা। এদিকে বাংলাদেশে পাকিস্তানের সমর্থক আছে বলে জানিয়েছেন অধিনায়ক বাবর আজম। তিনি দর্শকদের সমর্থন দেখে আপ্লুত।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভার্চুয়ালি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাবর আজম।

বাবর আজম বলেন, যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে। আমাদের উৎসাহ দিয়েছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, উৎসাহ দিয়েছে।

তিনি বলেন, করোনা শুরুর পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের উৎসাহ দিয়েছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও তারা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।

বাংলাদেশের বিপক্ষে চার দিনে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুরে বেলা দুইটায় শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশে আমাদেরও অনেক সমর্থক আছে: বাবর আজম

প্রকাশিত : ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১