পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। নাইম শেখ, সাইফ এর পর ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে ব্যর্থ বাঁহাতি ওপেনার নাইম। আউট হয়েছেন মাত্র ১ রান করে।
ইনিংসের প্রথম ওভার করেছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। দ্বিতীয় বলে রানের খাতা খোলেন নাইম। পরের চারের বল ডট খেলেন অভিষিক্ত ডানহাতি ওপেনার সাইফ হাসান। শেষ বলে রানের সুযোগ থাকলেও নিতে পারেননি সাইফ।
পরের ওভারের প্রথম বলটি ওয়াইড করেন হাসান আলি। পরে প্রথম বৈধ ডেলিভারিতেই কট বিহাইন্ড হন নাইম। আউট হওয়ার আগে করেন ৩ বলে ১ রান। তিন নম্বরে নেমেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। ফিরে গেলেন তিনিও।

























