গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ১০ ওভারে ৪ উইকেটে ৪০ রান করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশ ভালোই করেছে বলতে হবে। বাংলাদেশের সংগ্রহ দশ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান।। তবে নবম ওভারে আফিফের ওভারে আউট হওয়াই হয়তো বাংলাদেশকে আফসোসে ভোগাবে।
প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারানোর পর নাজমুলকে নিয়ে দারুণ জুটি গড়েছিলেন আফিফ। ৩৭ বলে ৪৬ রানের সেই জুটির সবচেয়ে ভালো লাগা দিকটি ছিল, চার-ছক্কার পাশাপাশি এক-দুই রান নিয়ে পাকিস্তানকে বেশ চাপে রেখেছিলেন দুজন। জুটিতে ডট বল ছিল মাত্র ১২টি।

























