১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ দলকে জরিমানা, হাসান আলীকে আইসিসির তিরস্কার

প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। গতকালের ওই ম্যাচে আরও দুঃসংবাদ আছে বাংলাদেশের জন্য। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। অন্যদিকে পাকিস্তানের পেসার হাসান আলীকে আচরণবিধি ভঙ্গের জন্য তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বাংলাদেশ দল ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে। যে কারণে অধিনায়কসহ দলের সব খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দল এই অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ বিষয়টি আমলে নিয়ে শাস্তি দেন।

অন্যদিকে হাসান আলীর ঘটনাটি বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের। উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানকে আউট করার পর হাত দিয়ে ড্রেসিংরুমের পথ দেখান হাসান। তার ওই অঙ্গভঙ্গি আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১–এর অপরাধ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখানো যাবে না। হাসান আলী অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ দলকে জরিমানা, হাসান আলীকে আইসিসির তিরস্কার

প্রকাশিত : ০৪:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১