০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

টেস্ট খেলতে চট্টগ্রামে দুই দল

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। আজ মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটাররা চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়। বিকেল নাগাদ চট্টগ্রাম পৌঁছায় দুই দলের খেলোয়াড়রা।

এরপর বাসযোগে দুই দলকেই কাজির দেউরির একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থকেই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় বাবর আজমের দল। ইতমধ্যেই জানা গেছে, প্রথম টেস্টে বাংলাদেশ দল সাকিব আল হাসানকে পাচ্ছে না। ইনজুরি থেকে সুস্থ হলেও তিনি পুরোপুরি ফিট নন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টেস্ট খেলতে চট্টগ্রামে দুই দল

প্রকাশিত : ০৯:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১