০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ধামইরহাটে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক ফ্রি ক্যাম্প

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে ৫দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ও সিবিই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সাহাপুর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুর রাজ্জাক, ভায়া ইনচার্জ মোসা. ইসমত আরাসহ উপজেলার সিনিয়র স্টাফ নার্সরা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ৩০ থেকে ৬০বছর বয়সী নারীরা উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে আগামি ২৮ নভেম্বর বিকাল পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন।

চিকিৎসকরা জানান, প্রথম দিনে ২০০জন মহিলার ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে কারো পজেটিভ রেজাল্ট ধরা পরেনি। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। প্রাথমিক ভাবে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলেও জানান চিকিৎসকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধামইরহাটে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক ফ্রি ক্যাম্প

প্রকাশিত : ০৯:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১