০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক

পিএসজির জার্সিতে ঠিক বার্সেলোনার লিওনেল মেসিকে পাওয়া যাচ্ছে না। লিগে ও চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন বটে, কিন্তু যে মেসিকে দেখে সবাই অভ্যস্ত, তাঁর দেখা মিলছে না। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত সবচেয়ে বিবর্ণ দিনটা কাটাচ্ছিলেন মেসি।

সব তারকারাই মাঠে নেমেছিলেন পিএসজির হয়ে। শুরুতে বেশ আক্রমণাত্মকও ছিল দলটি। কিন্তু স্রোতের বিপরীতে গোল খেয়ে বসে তারা। কিন্তু একজন তো আছেন রক্ষাকর্তা। গোল অবশ্য করেননি। তবু ম্যাচের ভাগ্য গড়ে দিতে মাত্র তিনটি মুহূর্তই লাগল তাঁর। লিওনেল মেসি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। পিএসজির করা গোলের সবগুলোই অ্যাসিস্ট করেছেন তিনি।

লিগ ওয়ানের ম্যাচটিতে এ এস সেইন্ট-এটিয়েনের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে মাওরোসিও পচেত্তিনো শিষ্যরা। পিএসজির হয়ে দুটি গোল করেছেন মাকুইনিউস, এক গোল এসেছে মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়ার পা থেকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক

প্রকাশিত : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১