০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বকনা গরু বিতরণ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পিতার মতো এ দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে অপূর্ণ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সে স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তার সুদক্ষ নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর ২০২১ শনিবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি এর আয়োজনে অতি দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ১৮৫ জনকে বকনা বাছুর ও ১০ কেজি করে গরুর খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান হোসেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র ম্যানেজার কুহু হাগিদক, প্রকল্প ম্যানেজার বাপ্পি জয় ধর, অলবিনুস ও লিন্ধা রিচিল প্রমূখ।পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় কোভিড-১৯ বিষয়ক ক্যাম্পেইন এর জন্য যুবদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বকনা গরু বিতরণ

প্রকাশিত : ০৯:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১