০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ছাত্রাবাসে পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে রিয়াজুল ইসলাম জনি (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় আদিনা কলেজের এক ছাত্রাবাসের তৃতীয় তলার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রিয়াজুল ইসলাম জনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল।সে ইদ্রিশ আহমদ মিঞা নামক ছাত্রাবাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

ওই শিক্ষার্থী দিনাজপুরের কাহারোল উপজেলার চক-মহরোম এলাকার শরিফুল ইসলামের ছেলে (২১)।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ‍অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।

ওসি ফরিদ হোসেন বলেন, ছাত্রাবাসের তৃতীয় তলার একটি ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।প্রাথমিক ভাবে তেমন কিছুই বলা যাচ্ছেনা।লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে, অত্মহত্যার আসল কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

ছাত্রাবাসে পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১