মাগুরায় ৬০ জন কৃষকের মাঝে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা মসুর-৮ ও ১০ এর বীজ, সার ও আনুষাঙ্গিক সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। বিনা মাগুরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ঃ শেফাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীন আবির, কৃষি বিভাগের উপ-সহকারি কর্মকর্তা মোঃ ওবাইদুল কবির, কৃষক ভক্ত বিশ্বাসসহ অন্যরা। বক্তারা জানান, বিনা উদ্ভাবিত হেক্টরপ্রতি ২ থেকে আড়াই মেট্রেকটন উৎপাদনক্ষমতা সম্পন্ন ক্ষরা সহিষ্ণু উন্নত জাতের মসুর ডাল চাষ করে কৃষকরা অধিক উৎপাদন করে বেশী লাভবান হচ্ছেন। এরই ধারাবাহিকতায় দারিয়াপুর গ্রামের প্রায় ৫০ একর জমিতে একটি মডেল কৃষি কেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে একযোগে উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাতের বীজ ও প্রশিক্ষিত কৃষকদের দ্বারা সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে। এ লক্ষে কৃষকদের নিয়ে নানা উন্নয়নমূলক কর্মকান্ড চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















