০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইসলামপুরে এক তরুণীর আত্মহত্যা

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা করেছে।

আজ ১ ডিসেম্বর ভোর রাতে ইউনিয়নের পূর্ব নাপিতখালী ডুলাফকির মাজারগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আত্নহত্যাকারী তরুণী সুমাইয়া আক্তার (১৯)। সে ওই এলাকার রমজান আলীর কন্যা।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে সুমাইয়া বসতঘরের শয়নকক্ষে গলায় দড়ি বেঁধে ঘরের চালার বীমের সাথে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি মেম্বার সাহাব উদ্দিনের মতে, মাস তিনেক আগে খালাত ভাইয়ের সাথে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে সুমাইয়ার সম্মতি ছিল না। সে কারণে তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করছিল। ঘটনাস্থলে উপস্থিত এস, আই মিরাজ জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

ইসলামপুরে এক তরুণীর আত্মহত্যা

প্রকাশিত : ০৪:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১