কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে গুরুতর জখম করলো পাষন্ড পুত্র ও তার নাতীরা। মঙ্গলবার রাতে নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে নিজ সন্তানের নির্যাতনের শিকার বিমল হাওলাদার বর্তমানে মুমুর্ষ যন্ত্রনার শরীর নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।
এ ঘটনায় গতকাল রাতে আহতের ছোট ছেলে মধুসুদন হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত মেঝ ভাই গোবিন্দ হাওলাদারসহ চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করেনি পুলিশ।
কলাপাড়া হাসপাতালের শয্যায় ওই বৃদ্ধ সাংবাদিকদের জানায়, ঘটনার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ছেলে গোবিন্দ হাওলাদার ও তার সন্তানেরা। এসময় ছেলে মধুসুদন হাওলাদার ও তার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে পাষন্ডরা।
এবিষয়ে অভিযুক্ত গোবিন্দ হাওলাদার এ প্রতিবেদককে বলেন, উনি আমার বাবা কিনা তাইতো আমি জানিনা। মারামারির সময় আমি ছিলাম না।
কলাপাড়া থানার ওসি মো: জসিম গনমাধ্যমকে জানায়, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।























