নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে মজুদকৃত ৫৭বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যামান আদালত। এসময় অবৈধ মজুদের দায়ে ভ্রাম্যমান আদালত সার মজুদকারীকে নগদ ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
বুধবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী মার্কেট এলাকায় এ সার জব্দ করা হয়। অবৈধ সার মজুদকারী আব্দুর রহমান সোহাগ সুবর্ণচর উপজেলার পুর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।
উপজেলা কুষি কার্যালয় তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী মার্কেট এলাকায় মো. আব্দুর সোহাগ নামে এক ব্যবসায়ী লাইসেন্সবিহীন অবৈধ ভাবে সার বিক্রি করে আসছিলো। এসময় তাঁর দোকান থেকে মজুদকৃত ৩৪ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এসময় ভ্রাম্যমান আদালতে আব্দুর রহমান সোহাগকে ৮হাজার টাকা জরিমান প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি অফিসার শাহাব উদ্দিন, মো. কামাল উদ্দিন ও চরজব্বার থানা পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সহযোগিতায় জব্দকৃত সার জনপ্রতি ১০ কেজি টিএসপি ও ২০ কেজি ডিএপি করে একই এলাকার ৯০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি অফিসার মো. হারুন অর রশীদ জানান, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।























