কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ও অংশ গ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ৩০তম আর্ন্তজাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম।
এর উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বেসরকারী সংস্থা সিআরডিডির সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, কেএসআরএম স্ট্রিল প্লান্ট লিমিটেডের জিএম কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম, এজিএম মো. নাজমুল করিম, টিএসও দেওয়ান সেলিম ও পারভেজ মামুন প্রমুখ।কেএসআরএম স্ট্রিলপ্লান্ট লিমিটেডের সহযোগিতায় প্রতিবন্ধিদের মাঝে ৫০টি হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।























