কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার সকালে র্যালীটি শাখারপাড় মুক্তি যুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন অনলাইনের আবেদন কৃত বিদ্যালয় সমূহকে এমপিও ভুক্ত ও ১১ দফা দাবি বাস্তবায়ন করার দ্বাবি জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























