১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লালমনিরহাটে ৬৪৮ বোতল ফেনসিডিল-সহ আটক-২

লালমনিরহাটের পাটগ্রামে ৬৪৮ বোতল ফেনসিডিল ও একটি মাইক্রোবাসসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরের দিকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় রংপুর র‍্যাব-১৩।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার বাদল হাসান জীবন (২৭) ও মানিক দাস (৩৫)। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে পাটগ্রামের বাউরা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সে সময় সন্দেহ হলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করে ৬৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা ওই দু’জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনের মাইক্রোবাসটিও। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের নামে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লালমনিরহাটে ৬৪৮ বোতল ফেনসিডিল-সহ আটক-২

প্রকাশিত : ০৯:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১