১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাঈম হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ওই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাঈম ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে এবং লক্ষীকোলা সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। আত্মহত্যার কিছুক্ষণ আগে ঐ ছাত্র, তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার মাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এতে উল্লেখ করেন,
“আমার মৃত্যুর জন্য অনন্যা দায়ী” এমন শিরোনামে শেয়ার করেন নাঈম।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর চন্দ্র আচার্য্য জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান নাঈম। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কমল সিং জানান, একই গ্রামের অনন্যা নামে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। এ কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।
ট্যাগ :
জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১

বিজনেস বাংলাদেশ/ এ আর