ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস এর একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা থেকে যাচ্ছিলো। অপর দিকে ঢাকা থেকে আসা ওয়ালটনের ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমরে মুচরে যায়। কাভার্ড রাস্তায় উল্টে যায়। চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাস চালক চালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।


























