১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুমিল্লায় পোস্ট অফিস থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে মোসলেম মোল্লা (৫৫) নামে ডাক বিভাগের এক নৈশ প্রহরীর লাশ উপজেলা পোস্ট অফিস থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম মোল্লা উপজেলার বড় আলমপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত দেবিদ্বার উপজেলা পোস্ট অফিসের নৈশ প্রহরীর কাজ করতেন। থাকতেনও সেখানেই। শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না উঠায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, আমরা ধারণা করছি তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় পোস্ট অফিস থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১