১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

রাতে মাঠে নামছে মেসির পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ১৭তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ লেন্স। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। পিএসজির হয়ে অভিষেক হলেও নিসের বিপক্ষে খেলেননি সার্জিও রামোস। লেন্সের বিপক্ষেও এই ডিফেন্ডারকে পাওয়া যাবে না।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে রানারআপ হওয়া পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে পিএসজি। অন্যদিকে, লেন্স তাদের ১৬ ম্যাচের জিতেছে ৫টিতে, হেরেছে ৭টিতে, বাকি ৪টি ম্যাচ ড্র করেছে। ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় পিএসজি শীর্ষে, ২৬ পয়েন্ট নিয়ে লেন্স পাঁচে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রাতে মাঠে নামছে মেসির পিএসজি

প্রকাশিত : ০৬:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১