১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় ৩ টি ধারালো অস্ত্রসহ ৪ জন ও পরে ১ জনকে আটক করা হয়। এ ঘটনায় শনিবার সকালে এস আই ফারুক হোসেন বাদি হয়ে সদর থানায় ওই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতে সোপর্দ করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১