নরসিংদীর বেলাবতে রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যােগে রংধনু পাবলিক লাইব্রেরী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চর বেলাব নামা পাড়ার রংধনু ক্লাবের মাঠে রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যােগে রংধনু পাবলিক লাইব্রেরী’র শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, বিশেষ অতিথি বেলাব উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত)
চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া (জাহাঙ্গীর),উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী শাফি,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রানা সহ প্রমুখ।


























