পুলিশি সেবা সহজীকরণ, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করণ এবং ইউপি নিবার্চনের পরবর্তী সময়ের সহিংসতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৪ ডিসেম্বর ) উপজেলার ১নং অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের চকবাজারে বিট পুলিশিং এই সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানার পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় ১নং অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের চকবাজারে বিভিন্ন গ্রামের বিচার সালিশ ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিট অফিসার জনাব মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনিছুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়ন এবং জনগণের দোড়গড়াই পুলিশি সেবা পৌঁছে দেয়ার মধ্যদিয়ে জনবান্ধব পুলিশিং সৃষ্টি করাই মূলত বিট পুলিশিং এর মূল লক্ষ্য। প্রতিটি নাগরিকের জন্য যথাযথ পুলিশি সেবার নিশ্চয়তা প্রদানের নিমিত্তে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্যই বিট পুলিশিং।
তিনি বলেন, এলাকার প্রত্যেক নাগরিকগণকে মাদক, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















