০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তালই সম্বোধন করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ছয়মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন রাজন বিশ্বাস ও শান্তনা দেবনাথ, মেয়ে পক্ষের মামলায় রাজন বিশ্বাস জেল খাটলেও বর্তমানে জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে নিয়ে সংসারও করছিলেন তারা। তবে মেয়ের চাচাকে বরের ভাই তালই সম্বোধন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্ততঃ ২০ জন।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১০টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে। খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ছেলে পক্ষের আহতরা হলেন, জীতেশ বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজন বিশ্বাস, সাজন বিশ্বাস, দিবিন্দ বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, ধরনী বিশ্বাস, রেনু বিশ্বাস, শান্তনা বিশ্বাস, সাগর বিশ্বাস, কাজল বিশ্বাস ও মেয়ে পক্ষের জগবন্ধু দেবনাথ,
রতিন্দ্র দেবনাথ, বাবুল দেবনাথ, বিপুল দেবনাথ, বনবামালি দেবনাথ, প্রদীপ দেবনাথ, শামল দেবনাথ, কান্ত দেবনাথ, রেখা দেবনাথ, বিজয়া দেবী, রুহিনী দেবী, সুচিত্রা দেবী। আহতরা দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে পুরাতন কর্ণগাঁও গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ও শশাঙ্ক দেবনাথের মেয়ে শান্তনা দেবনাথ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার মামলা করলে দেড়মাস হাজতবাস শেষে জামিন পায় রাজন বিশ্বাস। কিন্তু গতকাল শনিবার রাতে রাজন বিশ্বাসের ভাই সাজন বিশ্বাস মেয়ের চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী বলেন, আত্মীয়তার সম্বোধন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

তালই সম্বোধন করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত : ০৫:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১