০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

‌ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিস আইনজীবী শাহীন শাহ হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ওই বছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত হয়। কিন্তু সেদিন থেকে এই রায় ঘোষণা ১৪ বার পিছিয়ে দুইবছর পর বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চাঞ্চল্যকর মামলার রায়ের ঘোষণা দেন আদালত।

নিহত শাহীন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহীন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহীন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‌ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০২:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১