বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর তীরবর্তী জঙ্গলে গভীর রাতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক জলদস্যু।
র্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখাল নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র্যাব। কিছুক্ষণ পর র্যাব সদস্যদের লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালায়।এ সময় র্যাব পাল্টা গুলি ছোড়ে। র্যাব এই বিষয়টি পাথরঘাটা থানায় জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় ৩/৪ জন জলদস্যু পালিয়ে গেছে বলে র্যাবের দাবি।
পাথরঘাটা থানার ওসির কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার
করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম ঠিকানা জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর























