কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার জাফরাবাজ গ্রামে মোঃ রোমান আলী শাহ(৪২) নামের এক যুবকের নিজ উদ্যোগে একটি বৈচিত্র্যময় স্বপ্নের কৃষি খামার স্থাপন করেন। যার মাধ্যমে তিনি অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত প্ররিশ্রম করে যাচ্ছেন। নজির সৃষ্টি করতে যাচ্ছেন কৃষি কাজ করেও সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায়, দূর করা যায় বেকারত্ব।
কৃষি খামার প্রতিষ্ঠা প্রসঙ্গে রোমান আলী শাহ বলেন, পুকুরে মাছ চাষসহ তার খামারে কয়েক প্রজাতির ফলের গাছ রয়েছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো আম গাছ ৯টি,আনার গাছ ৩টি,বল সুন্দরী কূল ২০টি,পেয়ারা বাগানে গাছ রয়েছে থাইসুপার ৮ ও ১০ জাতের মোট ৪৩০ টি পেয়ারা গাছ। তিনি আরো জানান যে তার খামারে বড় জাতের ছাগল রয়েছে ৩৮টি,গরু রয়েছে ১২টি,কবুতর রয়েছে ৩২০টি।রোমান আলীর শাহ ১একর ১৪ শতাংশ জমিতে গড়ে তুলেছেন তাঁর স্বপ্নের এই বৈচিত্র্যময় খামার। তিনি বলেন যে এখানে যা আছে সবই অর্গ্রানীক পদ্ধতিতে চাষ করা হয়।এখানে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান।
রোমান আলী শাহ তাঁর খামারে বিজয় দিবস উপলক্ষে কিছু জমিতে নিজ উদ্যেগে সবুজ ঘাসের বেষ্টনী দিয়ে খামারের পাশাপাশি বাংলাদেশের মানচিত্র এবং মহান বিজয় দিবস কারুকলা চিত্র তুলে ধরে।তিনি আরো বলেন যে ভবিষ্যতে আরো নানা রকম বৈচিত্র কারুকলা তৈরি করবে।























