১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২)। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার এরিস্টোক্র্যাট রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মধুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) ও জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)।

শনিবার সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার এরিস্টোক্র্যাট রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করা হয়। তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৬শ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ-১১-৫২৫৮) জব্দ করা হয়।

আটককৃত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য সরবরাহ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১