০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সাকিব-শিশিরের ঘর বাঁধার নয় বছর

বিয়েটা করেছেন বিশেষ এক দিনে। ২০১২ সালের ১২তম মাস অর্থাৎ ডিসেম্বরের ১২ তারিখ উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ঘর বাঁধেন সাকিব। এরপর থেকে গেল ৯টি বছর ধরে একসঙ্গেই আছেন তারা। আজ তাদের নবম বিবাহবার্ষিকী। ইতোমধ্যেই দুই মেয়ে ও এক ছেলের বাবা ও মা হয়েছেন সাকিব ও শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে। সাকিব লিখেছেন, এখনও তিনি স্বপ্ন দেখেন শিশিরকে ঘিরে। শিশির একটি ছবি পোস্ট করে লিখেছেন, এমন হাসিতেই দিন কাটে তাদের।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দুজনের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আমার মানুষটির সঙ্গে নয় বছর এবং সবসময়ের জন্য। বছর চলে যায় কিন্তু আমার প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো। শুভ বিবাহবার্ষিকী।’

এর আগে শিশির লিখেছেন, ‘এভাবেই অনেক হাসির সঙ্গে আমরা ৯টি বছর কাটিয়ে দিয়েছে। মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না, আবেগের মিশেল! কারণ আমরা এখন একে অপরের প্রতি ভরসা করি এবং সবসময় করব। শুভ নবম বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সাকিব-শিশিরের ঘর বাঁধার নয় বছর

প্রকাশিত : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১