০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

রাতে মেসি-এমবাপ্পের প্রতিপক্ষ মোনাকো

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এবারের মৌসুমে এটি তাদের ১৮তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ মোনাকো।

লিগ ওয়ানে দুর্দান্ত খেলছে পিএসজি। ১৭ ম্যাচের ১৩টিতেই জিতেছে তারা, হেরেছে মাত্র ১টিতে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও তারা। অন্যদিকে, ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে মোনাকো।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাবেক ক্লাব মোনাকো। সেখান থেকেই পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। আজ নিজের সাবেক দলই তার প্রতিপক্ষ। এ ম্যাচেও মেসি-এমবাপ্পের জুটি দেখা যাবে। গত ম্যাচে দু’জনই করেছেন জোড়া গোল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

রাতে মেসি-এমবাপ্পের প্রতিপক্ষ মোনাকো

প্রকাশিত : ০৬:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১