০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লার মুরাদনগরে ঘুমের ঘোরে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র। শনিবার অনুমানিক রাত ১২টায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়ীতে ওই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদি আরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তাঁর মা রফিয়া বেগম বাবার বাড়িতে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে এক প্রতিবেশি। তাঁর শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামল পুড়ে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে ্এনেছি। এসময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামন তালুকদার দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করি। জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে যুবক নিহত

প্রকাশিত : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১