১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহে আসন্ন ইউপি নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বর পদে প্রতিদ্ব›দ্বীতা করছে। রোববার সকালে গ্রামের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত : ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১