০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঘুমন্ত নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটায় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে তিলোত্তমা মন্ডল পুতুল (৪০) নামের এর নারীকে হত্যা করা হয়েছে। সদর ইউনিয়নের হাটবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুতুল বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মন্ডলের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে ঘুমন্ত তিলোত্তমা মন্ডলকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় তিলোত্তমার বোন দীপিকা মিস্ত্রী (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রী (৫৮) আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজন ও এলাকাবাসী জানান, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দায়ের কোপে তিনি নিহত হন এবং আহত হন তার বোন ও দুলাভাই।

বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , আহতদের দেওয়া তথ্য মতে, সৎভাইয়ের সাথে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঘুমন্ত নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১