০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পিএসজির জার্সিতে মেসির ব্যালন ডি’অর

কদিন আগেই সপ্তম ব্যালন ডি’অর জিতেছেনে পিএসজি’র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পিএসিজি’র কোনো খেলোয়াড়ের এটিই প্রথম ব্যালন ডি’অর জয়। তাই সেই উপলক্ষটি উদযাপনের অংশ হিসেবে ব্যালন ডি’অরের রঙের মতো সোনালী রঙে রেঙেছে পিএসজির জার্সি।

জার্সিতে প্রতিটি ফুটবলারদের নাম, নম্বর ও স্পন্সর লেখা হয় ব্যালন ডি’অরের সোনালী রঙে। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে সেটি পরিধান করেই ঘরের মাঠে খেলতে নামেন পিএসজি’র খেলোয়াড়রা। অবশ্য সেই উপলক্ষটা গোল করে উদযাপন করতে পারেননি মেসি। তবে করেছেন দুর্দান্ত এক অ্যাসিস্ট।

বিরতির ঠিক আগ মুহূর্তে প্রতিপক্ষের পাস ধরে দুরন্ত গতিতে বল নিয়ে ছুটেন মেসি। ডি বক্সের কাছে গিয়ে সেই বল পাস দেন এমবাপ্পের কাছে। গোল করেন এমবাপ্পে, এটি ছিল ম্যাচের দ্বিতীয় গোল।

ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে জয় পায় পিএসজি। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরো মজবুত করল তারা। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দ্বিতীয় স্থানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

পিএসজির জার্সিতে মেসির ব্যালন ডি’অর

প্রকাশিত : ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১