০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জমে উঠেছে মেসি-এমবাপ্পের রসায়ন

রোববার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে দুর্দান্ত খেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।

নেইমারের অনুপস্থিতিতে এমবাপ্পে-মেসি-ডি মারিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে মাঠে নামে পিএসজি। ম্যাচের একাদশ মিনিটে বক্সের ভেতর ডি মারিয়াকে ফাউল করায় পিএসজি পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে।

পিএসজি দ্বিতীয় গোলটি পায় বিরতির ঠিক আগ মুহূর্তে। প্রতিপক্ষের পাস ধরে দুরন্ত গতিতে বল নিয়ে ছুটেন মেসি। ডি বক্সের কাছে গিয়ে সেই বল পাস দেন এমবাপ্পের কাছে। আবারো গোল করেন এমবাপ্পে।

বিরতির পর বেশ কিছু আক্রমণ করলেও আর কোনো গোল পায়নি পিএসজি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরো মজবুত করল পিএসজি। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দ্বিতীয় স্থানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জমে উঠেছে মেসি-এমবাপ্পের রসায়ন

প্রকাশিত : ০১:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১