ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ন সম্পর্ক। দু দেশের মধ্যে এ সম্পর্ককে আরো সমন্বিত করতে স্থলবন্দও গুলোর উন্নয়ন সহ ব্যাবসা বানিজ্য সম্প্রসারনের লক্ষে কাজ করছে উভয় দেশের সরকার। ভারতে সাথে রয়েছে বাংলাদেশের সৌহার্দ সম্প্রীতি বন্ধুত্বের দৃষ্টান্ত। বেনাপোল পেট্টাপোল স্থলবন্দরকে আরো গতিশীল করতে কাজ করছে দু দেশের সরকার। রবিবার বিকালে বেনাপোল পোর্ট দিয়ে ভারত থেকে ফেরাকালে দু দেশের মোহনায় বাংলাদেশের প্রররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম স্থানীয় গন মাধ্যম কর্মিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ভারত থেকে বেনাপোল স্থলপথে বাংলাদেশে গমনকালে প্রতিমন্ত্রীকে চেকপোষ্ট জিরো লাইনে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এসময় উপস্তিত ছিলেন, যশোর জেলা প্রশাসক, বেনাপোল কাষ্টম কমিশনার আজিজুর রহমানও পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বন্দর উপপরিচালক আব্দুল জলিল, ওসি রাজু আহম্মেদ,মামুন খান, বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান, স্এিন্ডএফ সভাপতি মফিজুর রহমান সজন সহ প্রশাসন ও ব্যাবসায়ি নেতারা। পরে মন্ত্রী বেনাপোর পৌর সভা পরিদর্শন করেন। বিকালে স্থলপথে যশোর বিমান বন্দররের উদ্দেশ্যে রওনা দেন তিনি। উল্লেখ্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী বন্দর দিয়ে ভারতে যান। শনিবার ভারতের কলিকাতায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ২টি বইয়ের উদ্ভোধনী অনুষ্টানে অংশগ্রহন করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর























