জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামের মো, তমেজ উদ্দিনের বাড়িতে গতকাল সন্ধ্যা সাতটায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । প্রায় দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে । ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় মো, তমেজ উদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, এর মধ্যে তমেজ উদ্দিনের দুইটি আধাপাকা ঘর ও একটি দোকান, একটি ট্রাক্টর পুড়ে গেছে । আগুনে পাশ্ববর্তী সোহাগ মিয়ার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে । ভুক্তভোগী তমেজ উদ্দিন বলেন তার সহায় সম্বল যা ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে । এর মধ্যে বিশ মণ শুকনো মরিচ, ষাট মণ ধান, পঞ্চাশ হাজার নগদ টাকা, ফ্রিজ, টিভি দোকানে প্রায় দুই লক্ষ টাকার মালামাল সবকিছু পুড়ে গেছে। কিছুই ঘর থেকে বের করতে পারেনি । তিনি ধারনা করছেন ইলেকট্রনিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । ঘর বাড়ি হারিয়ে তিনি এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন । দিন মজুর সোহাগ জানায় ঘরের সাথে ঘর হওয়ায় আগুন থেকে রক্ষায় তার ঘরটি ভেঙে ফেলা হয়েছে। তিনি খুব অসহায় হয়ে পড়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর























