০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা দায়ে স্বামীর ফাঁসি

কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী শাহিনুল ইসলামকে ফাঁসি রায় দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি শাহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিনুল ইসলাম মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে। হত্যাকাণ্ডের ছয় থেকে সাত বছর পূর্বে নিহত চম্পা খাতুনের সাথে শাহিনুলের বিয়ে হয়। ৭ মাসের অন্তসত্বা থাকা অবস্থায় আসামি তার নিজ বসতবাড়ির শোয়ার ঘরে স্ত্রীর গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করে।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ৯ অক্টোবর রাত তিনটার দিকে আসামি শাহিনুল ইসলাম তার স্ত্রীর শাড়ি ও ঘরের বেড়ায় কেরোসিন তেল ছিটিয়ে দেয় এবং স্ত্রী চম্পার শাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে চম্পার শরীরের অধিকাংশ স্থান আগুনে পুড়ে ঝলসে যায়। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত চম্পা খাতুনের চাচা ও ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় ভাটপাড়া এলাকার আইজুদ্দিনের ছেলে শাহাদাত আলী আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি শাহিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ১৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিকে ফাঁসির আদেশ দেন। আদালতে দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী শাহিনুল ইসলামকে ফাঁসি দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত : ০৬:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১