নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস পালন করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তার পদত্যাগ পত্র পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, গতকাল (১৪ ডিসেম্বর) ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেন।এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র আইভীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আরও ৪ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এরপর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি করপোরেশনের প্রথম সভা হয়। সেক্ষেত্রে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতো বর্তমান জনপ্রতিনিধিদের। মেয়াদ শেষ হওয়ার আগে,চলতি বছরের ১১ অগাস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষনা দেয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রবিবার)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর পদত্যাগ পত্র জমা
-
এস.কে মাসুদ রনাঃ- - প্রকাশিত : ০৬:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- 77
ট্যাগ :
জনপ্রিয়























