০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

রাজৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মাদারীপুরের রাজৈরে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি রাজৈর ডিগ্রি মহাবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল, স্বাধীন হওয়ার পর যেন এ দেশ মাথা গুজে দাড়াতে না পারে। বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে মেরুদন্ডহীন করতে চেয়েছিল।
সরকারি রাজৈর ডিগ্রি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ হোসেনের সভাপতিত্বে নিত্যানন্দন হালদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজরুল রহমান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, সুবির রঞ্জন টিকাদার প্রমুখ। শেষে ১৪ ডিসেম্বর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১