মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক দেয়ালচিত্র উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৫ ডিসেম্বর) বুধবার নরসিংদীর বেলাব উপজেলা ধুকুন্দী ক্যাডেট কোর উচ্চ বিদ্যালয়ে উক্ত দেয়ালচিত্র উদ্বোধন করা হয়। নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মুতিউর রহমান,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর























