০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

৯৭৩ কারাবন্দী পেল করোনার টিকা

টাঙ্গাইলে কারাবন্দীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান প্রমুখ।

জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, টাঙ্গাইল কারাগারে ৫২ জন নারীসহ ১ হাজার ২৪৬ জন বন্দী রয়েছে। তার বুধবার ৯৭৩জনকে ভ্যাকসিন দেয়া হয়। এর মধ্যে ৩৬ জন নারী ও ৯৩৭ জন পুরুষ কারাবন্দীকে ভ্যাকসিন দেয়া হয়। স্বাস্থ্য বিভাগ থেকে আ্যাস্ট্রোজেনিকা ও সিনোফার্ম টিকা দেয়া হয়েছে। বাকি যারা আছেন তাদের মাঝে বেশ কয়েকজন মর্ডানা ও ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন। তাদেরকে সেই সকল কোম্পানির টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। আমরা সকল বন্দীদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করছি। এনআইডি কার্ড ছাড়াই তারা টিকা দিতে পারছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, সকলকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আমরা কারাবন্দীদেরকেও ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখানে বেশ কয়েকজন ফাইজারের প্রথম ডোজ নিয়েছে। আমরা তাদের একই কোম্পানির দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা গ্রহণ করবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

৯৭৩ কারাবন্দী পেল করোনার টিকা

প্রকাশিত : ০৬:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১