০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নওগাঁয় নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন

নওগাঁয় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ নিম্ম আয়ের সাতশত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় সদর উপজেলা প্রশাসন এই ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহনাজ পারভিন নাইস, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ। খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল এবং কেজি ছোলা প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন

প্রকাশিত : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১