জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে এ ধান-চাল ২০২১-২০২২ সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক ও কৃষক প্রতিনিধি রাজু আহমেদ উপস্থিত ছিলেন। খাদ্য গুদাম কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যায়ে ২৭৭ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৮৩১ মে: টন ধান ও ৪০ টাকা দরে ৮৪০ মে: টন চাল ক্রয় করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























