ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রাম সংলগ্ন নদীর মেঘনার পাড় থেকে ১২কেজি গাঁজাসহ তিনকে আটক করেছে দুবাজাইল নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নির্দেশে উপসহকারী পরিদর্শক ( এএসআই) বিজয় চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে অবৈধ গাঁজাসহ আটক করে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়ারচং থানার যাত্রাপাশা গ্রামের আজরাফ আলী(৫০) এবং মো. এরশাদ, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারীর আজহার ভুইয়া।
দুবাজাইল নৌ পুলিশ জানায়, রাজাপুর মেঘনা নদীর পাড়ে তিন টেকের মাথা এলাকায় অবৈধ গাঁজা নিয়ে মেঘনা নদী পাড় হওয়ার জন্য নৌকার অপেক্ষা করছিল তারা ।পরে সোর্সের মাধ্যমে খবর পেয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পাচারের উদ্দেশ্যে তারা গাঁজাগুলো বহন করে অন্যত্র নিয়ে যাচ্ছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সরাইল সদর থানায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর























